বসন্তবরণ ভালোবাসার দিনে
সোহেল রানা
আজ বসন্তবরণ ভালোবাসার দিনে
শুধু চারুকলা প্রাঙ্গনই নয়,
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই নয়;
অমর একুশে গ্রন্থমেলাই নয়,
আজ উৎসবমুখর মানুষের যে
ঢল নেমেছে-
তাদের বেশভূষা, চালনবলন
সবকিছুতেই একটা বার্তা:
“মধুর বসন্ত এসেছে এবং মধুর মিলন
ঘটাতেই যে এসেছে।
রাজধানী ছড়িয়ে- আজ পুরো বাংলাদেশ
বাসন্তী উৎসবে মাতোয়ারা রেখেছে।
আজ মাধবীলতা ভালোবাসা দিবসে-
ভালোবাসার অবারিত দুয়ারে
লাল-নীল,
কেউ হিমু সেজে হলুদ পাঞ্জাবি পরে
প্রিয়জনের সান্নিধ্যে সময় করছে পার,
কেউ কপালে টিপ, মাথায় খোঁপা,
কেউবা কানে গুঁজে দিয়েছেন
গোলাপ তরতাজা;
প্রত্যায়ের প্রকাশে বিনিময় ফুল
আর হাতে হাত রেখে
চলতে চলতে পথও যেন ধরেছে গান।
আহা, রিনিঝিনি লাল চুড়ি- প্রেমিকার লাল শাড়ি,
সেই শব্দ যেন আন্দোলিত করছে
লাল অথবা সফেদ পাঞ্জাবি।
