বাউণ্ডুলের অক্সিজেন
সানাউল্লাহ বিপুল
একটু অক্সিজেন হবে?
আমি বাঁচতে চাই
পুরনো স্যাঁতসেঁতে অন্ধকার এক কুটিরে
বদ্ধ অবস্থায় আমি আমার স্বত্বাকে
হারিয়ে চলেছি নিরবধি
আমি একটু অক্সিজেন চাই।
একটু অক্সিজেন হবে?
আমি হাফ ছেড়ে বাঁচতে চাই
এই ঝঙ ধরা শিকলে
গতরে পঁচা পঁচা দাগ,
এখন শুধু পোকা কিলবিল
করাই বাকী রইলো
আমি মুক্তি চাই।
